রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে পাত্তাই দিলো না নিউজিল্যান্ড

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ১০:০৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলো না শ্রীলঙ্কা। সফরকারী শ্রীলঙ্কাকে ১৭৮ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিল ২৩.৫ ওভার হাতে রেখেই। আর দুর্দান্ত এই জয়ে ব্ল্যাকক্যাপসরা সিরিজটাও শুরু করল দারুণভাবে।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই চেপে ধরে লঙ্কানদের। ২৩ রানে তুলে নেয় ৪ উইকেট। সেখান থেকে আরও বড় বিপর্যয় হয়নি শ্রীলঙ্কার, তবে দলটা আর মাথা তুলে দাঁড়াতেও পারেনি।

ওপেনার আভিস্কা ফার্নান্দো ফিফটির পর ফিরে যান ৫৬ রান নিয়ে। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি জানিথ লিয়ানাগে (৩৬), চামিদু বিক্রমাসিংহে (২২) আর ওয়ানিন্দু হাসরাঙ্গারা (৩৫)। ফলে শ্রীলঙ্কা ৪৪তম ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয়। ম্যাট হেনরি ১৯ রানে নেন ৪ উইকেট। জ্যাকব ডাফি আর ন্যাথান স্মিথ নেন ২টি করে উইকেট।

জবাবে নিউজিল্যান্ড রীতিমতো টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকে। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র আর উইল ইয়াং মিলে ১২.৩ ওভারেই তুলে ফেলেন ৯৩ রান। রাচিন ৩৬ বলে ৪৫ রান করে ফিরে যান সাজঘরে। মার্ক চ্যাপম্যানের সঙ্গে মিলে ইয়াং খেলাটা শেষ করেই ফেরেন। দুজনের ৮৩ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় স্বাগতিকদের।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।