২৪ ঘন্টা অনলাইন : ছত্তিশগড়ে রোববার ভারতীয় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত চারজন মাওবাদী গেরিলা এবং এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নয়াদিল্লি থেকে এএফপি’র খবরে এ কথা জানানো হয়।
১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম থেকে নকশাল বিদ্রোহের শুরুর পর থেকে গত কয়েক দশকে ভারতে মাওবাদী তৎপরতায় দশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই নকশাল বিদ্রোহ ছিল চীনপন্থি মাওবাদী কমিউনিস্টদের বিদ্রোহ।
ভারতীয় নিরাপত্তা বাহিনী মাওবাদীদের নিঃশেষ করতে গত বছর থেকে অভিযান জোরদার করেছে। যেসব অভিযানে ২০২৪ সালে দেশটিতে ২৮৭ জন মাওবাদী গেরিলা নিহত হয়।
ছত্তিশগড়ের আইজিপি সুন্দারাজ বলেছেন, শনিবার ভোরে মাওবাদীদের নিয়ন্ত্রিত ছত্তিশগড়ের আবুজমারহ জেলায় এই সংঘর্ষ শুরু হয়। পুলিশের সাথে গোলাগুলিতে যেখানে চারজন মাওবাদী গেরিলা নিহত হয়। একজন পুলিশ সদস্যও প্রাণ হারায়। গত বছরে সন্দেহভাজন প্রায় ১,০০০ নকশালকে (মাওবাদী) গ্রেফতার করা হয়। এ সময় ৮৩৭ জন আত্মসমর্পণ করে।
২৪ ঘন্টা/এআর
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।