রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার শুঁটকি পল্লীতে স্বাস্থ্য, স্যানিটেশন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির উদ্যোগ

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ০৮:৫০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জেলার তালতলী উপজেলার শুঁটকি পল্লীতে স্বাস্থ্য, স্যানিটেশন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সরকারিভাবে উদ্যোগ নেয়া হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা এ ব্যপারটি নিশ্চিত করেছেন।এ উন্নয়নগুলো ঘটলে বরগুনার সম্ভাবনাময় শুঁটকি শিল্পের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার নিরসন হবে এবং দেশের অন্যতম শুঁটকি উৎপাদন কেন্দ্রটিতে উৎপাদন কয়েকগুন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বরগুনার তালতলী উপজেলার আশারচর, সোনাকাটা, জয়ালভাঙ্গা ও ফকিরহাটসহ আরও কয়েকটি এলাকায় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পাঁচ মাস ধরে চলা মৌসুমে বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা পরিবারসহ বরগুনার কাজ করতে আসেন। স্থানীয় শ্রমিকদের সঙ্গে শুঁটকি উৎপাদনের কাজ করেন তারা। এ সময় দূর থেকে আসা শ্রমিকদের অস্থায়ী ছোট-ছোট ঘর তৈরি করে থাকতে হয় শুঁটকি পল্লীতে। প্রতিটি শুঁটকি পলীø থেকে প্রতি সপ্তাহে ১০০-১৫০ মণ শুঁটকি দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে থাকা-খাওয়াসহ পল্লীতে পয়ঃনিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় নানান সমস্যায় পড়তে হচ্ছে এখানকার শ্রমিকদের। বিশেষ করে স্থায়ী কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় বেশি বিপাকে পড়েছেন নারী শ্রমিকরা।। প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা শুঁটকি মৌসুমে বিভিন্ন চরে অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করেন শ্রমিকরা। এখানে কর্মসংস্থান হয় সারাদেশে থেকে আসা শ্রমিকসহ স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষের। তবে বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারনে বাঁধার মুখে পল্লীর সম্ভাবনা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে বেড়ে যায় শুঁটকির উৎপাদন খরচ।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন জানান, আমি শুঁটকি পল্লীতে পরিদর্শন করেছি। এখানকার শুঁটকিতে কোনো প্রকার কীটনাশক বা অতিরিক্ত লবণ দেওয়া হয় না বলে বরগুনার শুঁটকির চাহিদা বেশি। শুঁটকি তৈরির জন্য নদী থেকে প্রথমে কাঁচা মাছ পল্লীতে নিয়ে আসার পর নারী শ্রমিকরা তা পরিষ্কার করেন। পুঁটি, শোল, ট্যাংরা, খলিশা, পাবদা, কই, শিং, মাগুর, মেনি, বৈরাগী, ফলিসহ প্রায় ২৫ প্রজাতির মাছ সংগ্রহের পর শুঁটকি তৈরির কাজ শুরু হয়। মাছগুলো পানিতে ধুয়ে বানায় (মাচা) শুকানো হয়। তিন-চার দিনের রোদে মাছগুলো শুকিয়ে শক্ত হয়। এভাবেই তৈরি হয়ে যায় শুঁটকি।

এখানকার সমস্যাগুলো সমাধানে আমরা কাজ করবো। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ চরের শুঁটকি চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতিকেজি ছুরি মাছের শুঁটকি ৮০০-৯০০ টাকা, রূপচাঁদা ১২০০-১৫০০ টাকা, মাইট্যা (সরমা) ৯০০-১০০০ টাকা, লইট্টা ৬৫০-৭০০, চিংড়ি ৭৫০-৯০০ টাকা এবং অন্যান্য ছোট মাছের শুঁটকি ৪০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শুঁটকি শ্রমিকরা জানান, ‘আমরা নারী-পুরুষ এখানে সমানভাবে কাজ করলেও নারীদের জন্য বিশেষ প্রয়োজনে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। পুরুষরা তাদের প্রয়োজনে যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু আমরা নারীরা তা পারি না। টিউবওয়েলসহ এখানে যদি স্থায়ীভাবে টয়লেট নির্মাণ করে দেয়া হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়।’

তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা জানিয়েছেন, শুঁটকি পল্লীতে কর্মরত নারীদের জন্য ফ্রি মেডিকেল সেবার ব্যবস্থা করা হয়েছে। পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। সুপেয় পানির ব্যবস্থা করতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে টিউবওয়েল স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাঘাটের উন্নয়নের বিষয়টিও দেখা হচ্ছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।