রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে হত্যা

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ০৮:৪১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : দ্বিতীয় বিয়ের অনুমতি ও তালাক না দেয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে পাষন্ড স্বামী। রোববার (৫ জানুয়ারি) ভোররাতে পটুয়াখালী‌র আউলিয়াপুর ইউনিয়নের  বলাইকাঠী গ্রা‌মে এমন ঘটনা ঘটে।

এদিকে হত্যাকান্ডের পর থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন ঘাতক স্বামী নুর মোহাম্মদ হাওলাদার(৬৫)। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ ক‌রেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

নূরজাহান বেগমের পুত্রবধু  রো‌জি আক্তার(৩২) ও নুপুর আক্তার (২৫) জানান, দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে নুর মোহাম্মদ ও স্ত্রীর ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিল। কয়েক দিন আগে তালাক দেয়ার জন‌্য স্ত্রী নূরজাহানকে চাপ প্রয়োগ ক‌রে নুর মোহাম্মদ। এ নি‌য়ে তাদের মধ্যে  ঝগড়া ঝা‌টি হলে নূরজাহান ছেলেদের ঘরে চলে যান।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে  স্ত্রী নুরজাহান বেগ‌মের কা‌ছে ক্ষমা চেয়ে পুত্র বধু‌দের মধ‌্যস্থতায় তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান নুর মোহাম্মদ। পরে রাতে সবাই ঘু‌মি‌য়ে গেলে   স্ত্রী নূরজাহান বেগম‌কে জবাই ক‌রে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যায় নূর মোহাম্মদ।এ ঘটনার সুষ্ঠু ‌বিচার দাবী ক‌রেছ স্থানীয়রা ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ জানান, এই ঘটনায় নিহত নূর মোহাম্মদকে গ্রেফত্র করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।