রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাবলিগের সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ০৮:২৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সংঘ‌র্ষের মামলায় মাওলানা সাদ কান্দলভীপন্থী নেতা মুফতি শফিউল্লাহ মক্কীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম সফিউল্লাহকে গ্রেপ্তার করে টঙ্গীতে আনেন।

মামলার বাদীপক্ষ যোবা‌য়ের অনুসারী (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহকে গ্রেপ্তার করে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হ‌য়ে‌ছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শফিউল্লাহকে শরিয়তপুর থে‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় এক‌টি হত্যা মামলা ক‌রেন মাওলানা যোবা‌য়ের অনুসারীরা। শ‌নিবার রা‌তে এই মামলার আসামি শফিউল্লাহ মক্কী গ্রেপ্তার করেছে পুলিশ।

১৮ ডি‌সেম্বর ইজ‌তেমা ময়দান দখল‌কে কেন্দ্র ক‌রে সাদপন্থী ও জোবা‌য়েরপন্থী‌দের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটে। এই দুই গ্রুপের সংঘ‌র্ষে চারজন নিহত ও শতাধিক আহত হন।

এ ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) পক্ষ থেকে সাদপন্থী ২৯ জনকে শনাক্ত ও শতশত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা হয়।

এর আগে সাদপন্থী নেতা আসামি মুয়াজ বিন নূর ও আসামি জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।