রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কমিটিতে আ.লীগ, নিকলীতে বিক্ষোভ

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৫   ০৮:৩৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : কিশোরগঞ্জের নিকলী জারুইতলা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজন রেখে কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে জারুইতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগীনেতাদের একাংশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা মাঠে বিএনপির বর্তমান কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির (সদস্য) ও জারুইতলা ইউনিয়নের সভাপতি প্রার্থী মো. আলম মেম্বার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও নিকলী উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মো. মোজাম্মেল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক মেম্বার, জারুইতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল মেম্বার, সাবেক সদস্য ইসলাম উদ্দিন, সদস্য আউয়াল মেম্বার ও আবতাবুল আলম।

বক্তারা বলেন, দলের দুঃসময়ের ত্যাগীনেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজন সহ কমিটি গঠন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও বিএনপি'র জন্য কলঙ্কের।

গত ২৯ ডিসেম্বর জারুইতলা ইউনিয়নের যে কমিটি প্রকাশ করা হয়েছে তাতে সাধারণ সম্পাদক সহ ১০, ১১, ১৫, ৩৯ ও ৪৬ নং তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই আওয়ামী লীগের।

বদরুল আলম মিঠু ঢাকায় বসে  টাকার বিনিময়ে বিএনপিতে এসব আওয়ামী দোসরদের কমিটিতে রেখেছেন বলে অভিযোগ বক্তাদের। তার বলেন, আমরা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি বিএনপি'র মান অক্ষুন্ন রাখতে এই কমিটি ভেঙে দিয়ে মাঠের প্রকৃত ত্যাগীনেতাদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হউক। তা না হলে আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি আমরা তারেক রহমান পর্যন্ত যাবো এবং যা যা করার তাই করবো।

এসময় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জারুইতলা ৩ নং ওয়ার্ডের সভাপতি আসমত আলী, ৫ নং ওয়ার্ডের সভাপতি চাঁন মিয়া, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হেকমত আলী, দামপাড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল হাসিম মাষ্টার ও বর্তমান যুগ্নআহ্বায়ক খোকন মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুইশতাধিক নেতৃবৃন্দ।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।