রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌমাছির গুঞ্জরণে মুখরিত জামালপুরের সরিষা ক্ষেত

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ১০:১২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জামালপুরে সারি-সারি সরিষার ক্ষেত এখন নজরকাড়া হলুদ ফুলে ছেয়ে গেছে। মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ যেন ঢেকে দিয়েছে হলুদ গালিচায়। গ্রামীণ জনপদ হয়ে উঠেছে মনোমুগ্ধকর। প্রকৃতির অপরূপ সাজের পাশাপাশি মধু সংগ্রহে মেতে উঠেছে পেশাদার মৌয়ালরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা মধু সংগ্রহকে একটি সম্ভাবনার পাশাপাশি একটি লাভজনক পেশা হিসেবে বিবেচনা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানায়, মধুর উচ্চ চাহিদা এবং উপযুক্ত লাভের কারণে দেশের উত্তর-মধ্য অংশে অবস্থিত জেলায় মৌমাছি পালন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, স্থানীয় এলাকাটি ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলায় একটি নজরকাড়া এবং প্রশান্তিদায়ক হলুদ বর্ণ ধারণ করেছে এবং সেই সঙ্গে মধু সংগ্রহকারীরা ইতোমধ্যে সরিষা ক্ষেত থেকে ১০,৫৩০ কিলোগ্রাম মধু সংগ্রহ করেছেন।

মধু সংগ্রহকারীরা চলতি মৌসুমে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের জন্য ৭,২৮৭টি মৌচাক স্থাপন করে, যা মধু উৎপাদন, ফসল পরাগায়ন এবং অন্যান্য কাজে ব্যবহৃত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার কৃষকরা ৪১ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করলেও মধু সংগ্রহ করা হচ্ছে ৪ হাজার ৬১৫ হেক্টর জমি থেকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৪৫ জন মধু সংগ্রহকারী জেলার সাতটি উপজেলায় মৌচাক স্থাপন করেছেন।

মধু সংগ্রহকারীরা ইসলামপুর উপজেলায় ২,৮১২টি, মেলান্দহে ১,১০৫টি, সরিষাবাড়ীতে ১,১০০টি, মাদারগঞ্জে ৭৮০টি, বকশীগঞ্জে ১,০৫০টি, দেওয়ানগঞ্জে ২৩০টি এবং জামালপুর সদরে ২১০টি মৌমাছির বাক্স স্থাপন করেছেন।

ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ২০০টি মৌচাক স্থাপনকারী কাজী মনিরুজ্জামান বলেন, আমি সবসময়ই ভালো লাভের আশায় গাজীপুর থেকে মধু সংগ্রহ করতে জেলায় আসি।

তিনি আমাদের জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আজ পর্যন্ত তিনি ৮০০ কেজি মধু সংগ্রহ করেছেন।

তিনি বলেন, প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।

তিনি আশা প্রকাশ করেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমরা ভালো পরিমাণ মধু সংগ্রহ করতে পারব।

জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মধু সংগ্রহ চলবে বলেও জানান তিনি।

সাতক্ষীরা জেলার বাসিন্দা নুরুল হুদা মেলান্দহ উপজেলার ছাবিলাপুর গ্রামে ১৯০টি মৌচাক স্থাপন করেছেন।

ইতোমধ্যে তিনি ৩৫ মণ মধু সংগ্রহ করেছেন। তিনি বলেন, আমি সারা বছর বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি এবং গত চার বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত।

সাতক্ষীরা জেলার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত। তিনি বলেন, মধু সংগ্রহের আয়ের ওপরই আমার সংসার চলে।’

মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামের সরিষা ক্ষেত থেকে তিনি ৩৫ মণ মধু সংগ্রহ করেন।

তিনি বিনিয়োগ সংকটের সম্মুখীন হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছ থেকে ঋণ পেলে তার পক্ষে সুচারুভাবে পেশা চালিয়ে যাওয়া সম্ভব হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা জানান, গত বছর ৩৪ জন মধু সংগ্রহকারী ৫ হাজার ৬৪৩টি বাক্স স্থাপন করে ২৬ হাজার ৪৫০ কেজি মধু সংগ্রহ করলেও এ বছর তা উল্লেখযোগ্য হারে বেড়েছে।তিনি আরও বলেন, মধু সংগ্রহের সময় সরিষা চাষীরা পরাগায়নের ফলে লাভবান হওয়ায় কৃষকরাও খুশি।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।