রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কুকুরের মৃত্যুতে গ্রামজুড়ে শোক

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক জিহাদ মিয়া।

এর আগে গত সোমবার (৩০ ডিসেম্বর) শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইটস কাশ্মীর’(Its Kashmir) নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে আধেয় (কনটেন্ট) তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব আধেয়র সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকেরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেঁটাবিদ্ধ করে হত্যা করার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়া (৪০) নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে। পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়াসহ এলাকার কয়েক শ লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন।

ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বর না থাকায় তাঁকে ফোন করাও সম্ভব হয়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ প্রথম আলোকে বলেন, কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।