রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ও গানেই নতুন বছরের ব্যস্ততা ফারিণের

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৫   ১০:৪৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন আগেই। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ওপার বাংলাতেও।

অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষ তিনি। সেই সঙ্গে গত বছর দর্শক মাতিয়েছেন নিজের কণ্ঠে। নতুন বছরেই এই ধারা অব্যাহত রাখতে চান ফারিন।

শোবিজ অঙ্গনে সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন তাসনিয়া ফারিণ। আছেন ক্যারিয়ারের সেরা সময়ে। সেই জায়গা থেকেই শুরু করছেন নতুন বছর। এ বছর ফারিণ বেশকিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করবেন। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।

অভিনয় ও গান একসেঙ্গ চালিয়ে যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত। এই দুটি কাজের বিষয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। আপাতত এটুকুই বলার অনুমতি আছে।’

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আমরা ভাগ্যবান আরও একটি নতুন বছর পেয়েছি। তবে দিনটি সবার জন্যই যেন আনন্দের হয় সেই কামনাই থাকবে। আমার আনন্দ যেন কারও বিপদের কারণ না হয়, সে দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

 ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। এরপর অনেক নাটকে দেখা গেছে অভিনেত্রীকে। করেছেন সিনেমাও। সমানতালে কাজ করেছেন ওটিটি প্লাটফরমেও।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।