রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্ট থেকে জানুয়ারিতে ফরাসি সেনা প্রত্যাহার

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৫   ১০:০৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ঔয়াতারা বর্ষবিদায় ভাষণে বলেছেন, জানুয়ারিতে পশ্চিম আফ্রিকার দেশটি থেকে ফরাসি বাহিনী প্রত্যাহার করা হবে। এতে করে দেশটি সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সাথে আফ্রিকার দুর্বল সামরিক সম্পর্কের সর্বশেষ দেশ হতে যাচ্ছে।

মঙ্গলবার ঔয়াতারাকে উদ্ধৃত করে আবিদজান থেকে এএফপি জানায়, তিনি বলেন,  ‘আমরা আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত, যার আধুনিকীকরণ এখন চলমান রয়েছে। এই প্রেক্ষাপটে আমরা আইভরি কোস্ট থেকে ফরাসি বাহিনীর সমন্বিত ও সংগঠিত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ফরাসি সৈন্যের বর্তমান অবস্থান আবিদজানের পোর্ট-বুয়েটে ৪৩তম বিআইএমএ মেরিন পদাতিক ব্যাটালিয়ন ২০২৫ সালের জানুয়ারিতে আইভরি কোস্টের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

মালি, বুর্কিনা ফাসো নাইজারসহ যেসব দেশে সাবেক ঔপনিবেশিক শাসনের বৈরী সরকার ক্ষমতায় এসেছে সেসব দেশ থেকে জোরপূর্বক ফরাসি সৈন্য প্রত্যাহারের পর ফ্রান্স কয়েক বছর ধরে তাদের ভাষায় সামরিক সম্পর্ক ‘পুনর্গঠনের’ প্রস্তুতি নিচ্ছে।

গত মাসে কয়েক ঘণ্টার মধ্যে সেনেগাল ও শাদ তাদের মাটি থেকে ফরাসি সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়।

২৬ ডিসেম্বর ফ্রান্স প্রথম শাদকে একটি সামরিক ঘাঁটি ফেরত দেয়। দেশটি ছিল ফরাসি সামরিক ঘাঁটি থাকা সর্বশেষ সাহেল দেশ।
আইভরি কোস্ট ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ মিত্র।

প্রায় ১,০০০ ফরাসি সৈন্য ৪৩তম বিআইএমএ-তে মোতায়েন রয়েছে। জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য আইভরি কোস্ট ও গিনি উপসাগরের কিছু দেশের উত্তরাঞ্চলে এসব সৈন্য মোতায়েন করা হয়। জিহাদিরা নিয়মিত সালে অঞ্চলে হামলা চালায়।

ঔয়াত্তারা তার বর্ষবিদায় ভাষণে আরও বলেন, ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠেয়  প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গণতান্ত্রিক হবে।

তবে ২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা ঔয়াত্তারা চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা খোলাসা করেননি।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।