২৪ ঘন্টা অনলাইন : নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম (৪০)কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ এ তথ্য জানান। এর আগে রাতেই মাধবদী থানার পাঁচদোনার আসমান্দীর চর গ্রামের একটি বাড়ি হতে তাকে আটক করা হয়।
আটক শাহ আলম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লে: কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম সোমবার রাত ৮টার দিকে অতর্কিতে আসমান্দির চর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে। আতংকিত এলাকাবাসী সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীর দুটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়।
এ সময় শাহ আলমের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয় বলে জানান এই সেনা কর্মকর্তা। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্থান্তর করে সেনাবাহিনী।
গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামি ভাড়াটিয়া খুনী শাহআলম।
২৪ ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।