রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে পাঠ্যপুস্তক ছাপানো হবে না : শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৫   ০২:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এনসিটিবির অধীনে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণ করা পাঠ্যপুস্তক এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ১ জানুয়ারি বুধবার  রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, বই ছাপানোর ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থের পরিবর্তে স্বচ্ছতা ও সুশৃঙ্খলটা বজায় রাখা হবে। উন্নতমানের কাগজ, ছাপা ও মলাট নিশ্চিত করে সব বই দেশেই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্তদের অনেককে বদলি করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করা হবে।  

বই বিতরণের ক্ষেত্রে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগের বাজারমূল্যে বই ছাপানো হয়েছে। যারা এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে সরকারে যারা থাকবে, তাদের কাছে এই তালিকা হস্তান্তর করা হবে। শিক্ষা উপদেষ্টা জানান, দলীয় রাজনীতির নিরপেক্ষতা বজায় রেখে পাঠ্যবই পরিমার্জন করা হয়েছে। আগে নবম ও দশম শ্রেণিতে শুধু সাধারণ গণিত ও বিজ্ঞান পড়ানো হতো। এখন উচ্চতর গণিত ও বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হয়েছে। 

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।