রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ভিকারুননিসা ও সানিডেইল

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৪   ১০:৩৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রিমিয়ার স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নুন স্কুল ও সানিডেইল।

আজ বিকেলে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নুন স্কুল ৯-৭ গোলে সানিডেইলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে ভিকারুননিসা ৫-২ গোলে এগিয়ে ছিল।

বালক বিভাগে সানিডেইল ২৫-১৬ গোলে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-৭ গোলে এগিয়ে ছিল।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন সানিডেইলের ফাইয়াজ ও ভিকারুননিসার সুমাইয়া।

ফাইনাল শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক লিপি বেগম হিরা, সহকারী সম্পাদক আশিকুর রহমান শুভ সহ ফেডারেশন কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।