রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে স্বস্তিকার লড়াই

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৪   ১০:০৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বহু আগেই নিজেকে প্রমাণ করেছেন স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও বহু অনুরাগী রয়েছেন। ২৪ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এখনও অডিশন দেন অভিনেত্রী। তা নিয়ে কোনও রাখঢাকও নেই তার। গর্ব করে নিজেই জানালেন অডিশন দেয়ার কথা।

স্বস্তিকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‌‘২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজের প্রসাধনী করা শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।’

টলিপাড়ার পাশাপাশি মুম্বাইয়ে একের পর এক কাজ করেছেন স্বস্তিকা। এই অডিশনও মুম্বাইয়ে কোনও কাজের জন্যই। অভিনেত্রীর কথায়, ‘এই শহর মাটিতে পা রাখতে শেখায়। প্রত্যেক অভিনেতাকে তাদের ফাঁপা অহঙ্কার (ইগো) ছেড়ে আসতে হয় ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পরে উজ্জ্বল তারার মতো চমকায়।”

নিজের বিষয়ে স্বস্তিকা বলেন, “মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।” স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’-তে।
২৪ ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।