রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাতামুহুুরী নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৪   ০৯:১৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পিতা সুশীল (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

সোমবার সকালে নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজ অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেইট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেব্রণ খ্রিষ্টান বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চার বান্ধবীর সঙ্গে নদীর মিশন ঘাটে গোসল করতে যান অর্পিতা। এ সময় তিনজন গোসল শেষে উপরে উঠলেও অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে স্রোতের টানে ডুবে যায় অর্পিতা ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। তবে বিকেল তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানান, লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন।
২৪ ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।