রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার নয় তিন জানুয়ারি সমাবেশ ২৫ ক্যাডার সংগঠনের

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৪   ১১:৩০ পিএম
webnews24

২৪ঘন্ট অনলাইন :  প্রশাসন ছাড়া ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদে’র পূর্ব ঘোষিত সমাবেশ ৪ জানুয়ারির পরিবর্তে আগের দিন ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের সমাবেশের সুযোগ নিয়ে তাদের লোকজন আমাদের মধ্যে ঢুকে পড়ে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটাতে পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মফিজুর রহমান বলেন, সমাবেশের ভেন্যু ঠিক করা হয়েছে ফার্মগেটের খামারবাড়ির কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) হল। ওই দিন সকালে সমাবেশ হবে।

সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদে’র এ সমন্বয়ক।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।