রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইউনিসেফের রিপোর্ট

বিশ্বে প্রতি ৫ জনে একজন শিশু যুদ্ধের শিকার

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৪   ১০:১৫ পিএম
webnews24

২৪ঘন্ট অনলাইন : যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে বেড়েছে যুদ্ধবিগ্রহ। সঙ্গে বেড়েছে  শিশুদের প্রতি সহিংসতা। এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।  বিশ্বে প্রতি পাঁচজনের একজন শিশু যুদ্ধের ভয়াবহতার শিকার।

সম্প্রতি এমন সতর্ক বার্তা দিয়েছে  জাতিসংঘ।

শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান কার্যনির্বাহী ক্যাথরিন রাসেল যুদ্ধবিদ্বস্ত শিশুদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ইউনিসেফের ইতিহাসে ২০২৪ সাল যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের জন্য এক ধ্বংসাত্মক বছর। তিনি আরও বলেন, নিরাপদ অঞ্চলে থাকা শিশুদের তুলনায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের অপুষ্টিতে ভোগা ও শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার সংখ্যা অনেক বেশি।

সম্প্রতি কমবয়সী মহিলা এবং মেয়েদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিষয়টিও সামনে এনেছে ইউনিসেফ।

২০২৪ সালে আফ্রিকার দেশ হাইতি’তে নারী নির্যাতন বেড়েছে প্রায় এক হাজার গুণ।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৪৭ কোটি ৩০ লাখ শিশু যুদ্ধের ভয়াল থাবার সম্মুখীন। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। ১৯৯০ সালের পর থেকে যুদ্ধবিধ্বস্ত  শিশুর সংখ্যা দ্বিগুণ আকার ধারণ করেছে। ২২ হাজার ৫৫৭ জন শিশুর বিরুদ্ধে ঘটে যাওয়া ৩২ হাজার ৯৯০টি মারাত্মক সহিংসতার ঘটনা প্রামাণ্য আকারে উপস্থাপন করেছে জাতিসংঘ।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত কমপক্ষে ৪৫ হাজার মানুষের মধ্যে শতকরা ৪৪ শতাংশই শিশু। গাজায় বর্তমানে তীব্র মানবিক সংকট চলছে। খাবার, নিরাপদ পানি, বাসস্থান ও চিকিৎসা সেবার তীব্র সংকটে গাজা উপত্যকা। জুলাই-এ সেখানে মহামারি আকার ধারণ করে পোলিও।

যদিও এমন প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে গাজায় প্রায় ৯০ শতাংশ শিশুর কাছে টিকা পৌঁছে দেয়  জাতিসংঘ।

তাছাড়া রাশিয়া ২০২৪ সালের প্রথম নয় মাসে ইউক্রেনে যে নৃশংসতা চালিয়েছে, তাতে যে পরিমাণ শিশু আক্রান্ত হয়েছে তাদের সংখ্যা ২০২৩ সালে আক্রান্ত শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। গাজা ছাড়াও বিশ্বের ৪০ শতাংশ যুদ্ধবিধ্বস্ত এলাকার শিশুরা তীব্র মানবিক সংকটে আছে এমন তথ্যও দিয়েছে জাতিসংঘ।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।