রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণসাগরে তেল ছড়িয়ে পড়ায় ক্রিমিয়ায় জরুরি অবস্থা জারি

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৪   ০৯:৪৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  ক্রিমিয়ার কাছে কৃষ্ণ সাগরে ঝড়ের কারণে দু’টি ট্যাঙ্কারের সংঘর্ষে বিপুল পরিমাণ তেল সাগরে ছড়িয়ে পড়ে। ফলে পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা ব্যক্ত করে শনিবার রাশিয়া সতর্ক করে দিয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মস্কো থেকে এএফপি একথা জানায়।

রাশিয়া এবং সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপের মধ্যবর্তী কের্চ প্রণালীতে গত ১৫ ডিসেম্বর ট্যাঙ্কার দু’টির একটি ডুবে যায় এবং অপরটি অগভীর জলে আটকা পড়ে।

হাজার হাজার স্বেচ্ছাসেবককে পরিচ্ছন্নতা অভিযানে নিয়োজিত করা হলেও, রাশিয়ান বিজ্ঞানীদের কয়েকজন একে  অপর্যাপ্ত বলে সমালোচনা করছেন।

কর্তৃপক্ষের মতে, ট্যাঙ্কার দুটো ৯ হাজার ২০০ টন জ্বালানি তেল বহন করছিল, যার প্রায় ৪০ শতাংশই সাগরে ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার প্রেস এজেন্সির বরাত দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,‘পরিস্থিতি সত্যিই নাজুক।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে পরিবেশগত ক্ষতির পরিমাণ নির্ণয় করা অসম্ভব, তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে  নিয়মিত কাজ করে যাচ্ছেন।’

ক্রিমিয়ার মস্কো নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে বলেছেন, ‘কের্চ প্রণালীতে তেলজাত দ্রব্য ছড়িয়ে পড়ার কারণে’ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় শনিবার বলেছে যে, সাগরের দূষিত জলের এলাকা চিহ্নিত ও পরিস্কার করা হয়েছে এবং নতুন করে দূষণ ছড়ানোর সম্ভাবনা নেই। তবে জরুরি পরিস্থিতি মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ উদ্বিগ্নতা প্রকাশ করে বলেছেন, ‘কৃষ্ণ সাগরে ট্যাঙ্কার থেকে  নতুন করে জ্বালানি তেল চুইয়ে পড়ার আশঙ্কা এবং উপকূলে গিয়ে জমা হওয়ার হুমকি রয়ে গেছে।’

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাসের শুরুর দিকে তেল ছড়িয়ে পড়াকে একটি ‘পরিবেশগত বিপর্যয়’ বলে অভিহিত করেছিলেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।