রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে রোগীর স্বজন ও সাংবাদিক মারধরের ঘটনায় ৩ আনসার সদস্য বরখাস্ত

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৪   ০৯:২৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিককে মারধরের ঘটনায় ৩ আনসার সদস্যকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরখাস্তকৃতরা হলেন, আনসার সদস্য আব্দুর রাজ্জাক, আকবর আলী ও রাশেদুল ইসলাম।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, শুক্রবার রাতে অভিযুক্ত ৩ আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে আনসারের রংপুর সদর উপজেলা পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িত ৩ আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছি। তদন্ত সাপেক্ষে তাদের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোগীর স্বজন ও সাংবাদিকরা জানান, শুক্রবার বিকেলে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সন্তানের নেবুলাইজার আনার জন্য নার্সের কাছে বারবার যাচ্ছিলেন নগরীর তালতলা এলাকার আব্দুল বাতেন মিয়া। এ নিয়ে সেখানে আনসার সদস্যের সাথে তার কথাকাটি হয়। এক পর্যায়ে বাতেন মিয়াকে বেধড়ক মারধর করেন আনসার সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে সেই ওয়ার্ডে সংবাদ সংগ্রহের জন্য যান স্থানীয় ‘বায়ান্নর আলো’ পত্রিকার  স্টাফ রিপোর্টার ফেরদৌস জয়। এ সময় ওই সাংবাদিক আনসার সদস্যদের কাছে বিষয়টি জানতে চাইলে, তারা কথা বলতে অস্বীকৃতি জানায় এবং উল্টো ওই সাংবাদিকের মোবাইল ফোন এবং পরিচয়পত্র কেড়ে নিয়ে মারধর করে।

মারধরের শিকার সাংবাদিক ফেরদৌস জয় জানান, সোর্সের মাধ্যমে রোগীর স্বজনকে মারধরের ঘটনা জেনে হাসপাতালে যাই। গিয়ে দেখি হাসপাতালের পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে মারধরের শিকার ওই রোগীর স্বজনকে আটকে রাখা হয়েছে। আমি ভুক্তভোগীর ভিডিও ইন্টারভিউ নিতে গেলে উপস্থিত আনসার সদস্যরা আমাকে মারধর করেন, গালাগালি করেন, আমার মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেন। এ খবর শুনে সাংবাদিক সহকর্মী ও অন্যান্যরা হাসপাতালে ছুটে আসেন এবং এর প্রতিবাদ করেন। আমাদের প্রতিবাদের সঙ্গে যোগ দেন রোগীর স্বজনরাও। পরে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত আনসার সদস্যরা সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনাস্থলে যান সাংবাদিক নেতারাও। ঘটনার সাথে জড়িত আনসার সদস্যদের বিষয়ে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ, আনসার, সাংবাদিক এবং পুলিশের যৌথ বৈঠকে অভিযুক্ত আনসার সদস্য আব্দুর রাজ্জাক, আকবর আলী ও রাশেদুল ইসলামকে হাসপাতাল থেকে প্রত্যাহার এবং সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।