রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য এলাকার সহজ সরল মানুষের সমস্যাগুলো অনুভব করুন : পার্বত্য উপদেষ্টা

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৪   ০৯:২২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকার মানুষরা নিজেদের চাহিদা ও সমস্যাগুলোর কথা গুছিয়ে বলতে জানে না। তাই এ এলাকার সহজ সরল মানুষদের সমস্যাগুলো অনুভব করুন আর তা দ্রুত সমাধান করার প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

আজ শনিবার বান্দরবান সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের এক্সটেনশন ভবন উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

এসময় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সরকারি সকল সুযোগ সুবিধা ন্যাযাতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিককের সাথে এক মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। সারাদেশের মত পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে।

উপদেষ্টা বলেন, তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবী ভূমি কমিশনকে কার্যকরী করা আর তারই প্রেক্ষিতে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশন নিয়োগের কাজ চলছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নর্বনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী,অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল উদ্দিন,র্পাবত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।