২৪ ঘন্টা অনলাইন : জেলায় শীতের তীব্রতা বেড়েছে, হেড-লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত কয়েকদিন ধরে কমে যাচ্ছে রাতের তাপমাত্রা। তবে কিছুটা স্বস্তি মিলছে দিনের বেলা। রাতের হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেড়ে গেছে। তবে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার এ জেলায় সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত দু'দিনে তাপমাত্রা সর্বনিম্ন একই অবস্থানে রয়েছে।বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াশা না থাকলেও বইছে হিমেল বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন শহর ও গ্রামের সাধারণ মানুষ। কনকনে শীতে মানুষ কিছুটা কাহিল হয়ে পরেছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাট-বাজার গুলো। দিনের বেলা হালকা সূর্যের দেখা মিললেও শীতের কারণে কাজে যাচ্ছেন না অনেকেই।
ভোরে ঘন কুয়াশা থাকায় জেলার সড়ক গুলোতে হেড-লাইট জ্বালিয়ে যান-বাহান গুলোকে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতাল গুলোতে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জেলা সিভিল সার্জন ডা. আসিফ ফিরদৌস বলেন, শীতজনিত রোগীর সংখ্যা জেলার ১৩ টি উপজেলাতে বেড়ে গেছে। সরকারি ভাবে স্বাস্থ্য কর্মীরা গ্রাম অঞ্চলের নিয়োমিত পরিদর্শনে শীতজনিত রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শীতজনিত কারণে চিকিৎসা সেবার মান বাড়ানো হয়েছে। বিশেষ করে সর্দি জ্বর কাশি ও শিশুদের নিউমোনিয়া রোগ বেশি হচ্ছে বলে তিনি জানান।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত জেলার ১৩ টি উপজেলায় প্রায় ২৩ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। জরুরী শীত বস্ত্রের চাহিদায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ই-মেইল বার্তা প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিত্তবান জনসাধারণ ও বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা গুলোকে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের জন্য আহ্বান জানানো হয়েছে।
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।