২৪ঘণ্টা অনলাইন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রকাশ্যে স্বীকার করেছেন, গত দুই দশক ধরে ওয়াশিংটন ইরানে সরকার পরিবর্তনের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তবে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন তিনি। স্থানীয় সময় ১৯ ডিসেম্বর বুধবার নিউইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে ব্লিনকেনকে প্রশ্ন করা হয়, ইরানে সরকার পরিবর্তনের নীতি যুক্তরাষ্ট্রের গ্রহণ করা উচিত কি না।
জবাবে ব্লিংকেন বলেন, আমি মনে করি আমরা যদি গত ২০ বছরের দিকে তাকাই, তাহলে দেখব সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের পরীক্ষা-নিরীক্ষাগুলো মোটেও ভালো সাফল্য পায়নি। ওয়াশিংটন ইরানের সমাজেও নানা আলোড়ন সৃষ্টির করার চেষ্টা করেছে বলেও স্বীকার করেন ব্লিংকেন। তিনি বলেন, তবে বাইরে থেকে এটা করা সত্যিই কঠিন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আমাদের সামর্থ্যের সর্বোত্তম দিয়ে চেষ্টা করেছি। যেমন- ইরানের অভ্যন্তরে যারা দেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যত চায়, তাদের আরও ক্ষমতায়িত করা- যোগাযোগ করতে সক্ষম করা, উঠে দাঁড়াতে সক্ষম করা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে বলেও ইঙ্গিত দিয়ে ব্লিঙ্কেন। তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বোমা বানানো থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে আলোচনা করতে হবে।
২৪ঘণ্টা/শাহ
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।