রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালিগঞ্জে বিজয় দিবস ফুটবলে সূর্যের হাসি চ্যাম্পিয়ন

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৪   ০৭:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গাজীপুরের কালিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সূর্যের হাসি চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে চাঁদের আলোকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা জয় করে। উপজেলার নোয়াপাড়া হাই স্কুল মাঠে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। মোক্তারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন, এই আয়োজন করে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জাসাস কালিগঞ্জ থানার সাবেক সভাপতি ও মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান ভুইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলাল, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ শেখ। উপস্থিত ছিলেন ফজলে রাব্বি তাপস, বোরহানউদ্দিন ডিপটি, মাসুদুল হাসান শামীম, নাজমুল শিকদার, শহিদ হাসান, আইবুর রহমান মাসুম, লতিফ খন্দকার, মোক্তাজুল ইসলাম, জাকির হোসেন, নীরব মো. সাইফুল্লাহ, ইসমাইল হোসেন, নেয়ামতউল্লাহ, এনামুল হাসান, শফিকুল ইসলাম, রুহুল আমিন,  সাত্তার, নাসির হোসেন, মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।