জাপমাস নারায়ণগঞ্জের উদ্যোগে কম্বল বিতরণ
২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস)-এর নারায়ণগঞ্জ জেলা শাখা উদ্বোধন করা হয়েছে। এসময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর আদমজী বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। আলোচনা সভা ও মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব-আল-রাব্বি।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক রুমন রেজা, জেলা পরিবেশ দপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল এবং জাপমাসের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আকরাম হোসেন।
প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হক বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এটা অনাকাক্সিক্ষত। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে অপরাধ প্রবণতা কমানোসহ দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে সিন্ডিকেট ভাঙ্গতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। তাহলেই দেশে মানবাধিকার রক্ষা হবে। মানবাধিকার সংগঠনগুলোকেও মানুষের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
২৪ঘণ্টা/আসো
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।