রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দামেস্কে ফিরছে স্বাভাবিক জীবন

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৪   ০৪:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সিরিয়ার রাজধানী দামেস্কে দীর্ঘদিনের অস্থিরতার পর জীবনযাত্রা আবার স্বাভাবিক হচ্ছে। দোকানপাট খুলছে, মানুষ কাজে ফিরছে, আর শহরে ফিরছে পুরনো চেনা রূপে। 'এখন আমরা স্বস্তির নিশ্বাস নিতে পারছি' স্থানীয়রা এমনটা বলছে। মাত্র তিন দিন আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের পতনের পর, দেশটির রাজনীতিতে এসেছে নতুন মোড়।

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বাশির বলেছেন, এখন জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতার সময়। দামাস্কে থাকা বিবিসি প্রতিবেদকেরা জানিয়েছেন, মানুষজনের মধ্যে যেন আনন্দের বন্যা বইছে।

অন্যদিকে, সিরিয়ার বিদ্রোহী বাহিনী পূর্বের তেলসমৃদ্ধ শহর দেইর আল-জউরকে কুর্দি বাহিনীর কাছ থেকে দখল করেছে। বিদ্রোহী নেতারা জানিয়েছেন, দেশের সম্পদ পুনরুদ্ধার করাই তাদের মূল লক্ষ্য। তবে সিরিয়ার সামরিক অবকাঠামোকে দুর্বল করার জন্য ইসরায়েলি বাহিনী ৩৫০টি বিমান হামলা চালিয়েছে এবং নৌবহরে হামলার কথা নিশ্চিত করেছে। দামেস্কের স্বাভাবিক জীবনের শুরু দেশের পুনর্গঠন ও শান্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ। সিরিয়ার জনগণ এই স্থিতিশীলতা ধরে রাখার জন্য সরকারের প্রতি তাদের পূর্ণ সহযোগিতা দিতে চায়। সূত্র : বিবিসি।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।