রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

প্রকাশিত - ১০ ডিসেম্বর, ২০২৪   ১১:২৪ পিএম
webnews24

 

২৪ঘণ্টা অনলাইন : ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল নির্ধারণ হবে।

১০ ডিসেম্বর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভর্তির নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে লটারিতে বাছাইয়ের পর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য মহানগর ও জেলা সদর পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

২৪ঘণ্টা/শাহ
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।