রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ধাক্কা দিলো আফগানিস্তান

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৪   ১১:৪৫ এএম
webnews24
ছবি সংগ্রহ

২৪ঘণ্টা অনলাইন : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাজে সংবাদ পেতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল নাজমুল হোসেন শান্তদের। সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এলো বদল।

দুই দলের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা। এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিলো বাংলাদেশের, আফগানদের ছিলো ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান। অবশ্য সাম্প্রতিক সময়টা আফগানদের বেশ ভালোই চলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। চলতি বছরের মে মাসেও ৬ পয়েন্ট পিছিয়ে থাকা আফগানরা এখন বাংলাদেশের ওপরে। 

বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে অবশ্য সময় খারাপ যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। গত বছরের আফগানিস্তানে সিরিজ থেকে বাংলাদেশ এ পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১ টি সিরিজে। হার ৪টায়। র‍্যাঙ্কিংয়ের অবনতিও তাই অনুমিত।  

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।