রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
উপদেষ্টা আসিফ মাহমুদ

সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৪   ০১:৫৮ পিএম
webnews24
ফাইল ছবি

২৪ঘণ্টা অনলাইন : ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। সচিবালয়ের সংবাদ কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, এর আগে বলেছিলেন তাকে সহায়তা দেবেন। সে দেশে আসলে গ্রেফতার হবেন কি না- জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়ই, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। একটা হচ্ছে সাবজুডিস (বিচারাধীন), দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কনসার্ন আনসারটা দিতে পারবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করবো। আমি যেহেতু আমার মিনিস্ট্রির কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি কোনো আইনি বাধা আছে কি না (সাকিব আল হাসানের) দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।’

‘সেক্ষেত্রে কোর্ট যদি কোন অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটাতো আর আমার বিষয় না। এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই’ বলেন আসিফ মাহমুদ। বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।