বাগেরহাটে বেশিরভাগ ডিলার আত্মগোপনে :
বাগেরহাট প্রতিনিধি, ২৪ঘণ্টা অনলাইন : ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ওএমএসের বাগেরহাটে ডিলাররা আত্মগোপনে থাকায় চাল বিক্রি নিয়ে হিমশিম খাদ্যবিভাগ। চাহিদা অনুযায়ী মিলছে না ওএমএস-এর চাল ও আটা।নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাগেরহাট সদর খাদ্যগুদাম (ওএমএস) চাল-আটা কিনতে স্বল্প আয়ের মানুষের দীর্ঘ লাইন। চাহিদার চেয়ে কয়েক গুণ ভিড় করছেন খাদ্য গুদামের সামনে। ওএমএসের চাল ,আটা নিতে গেলেই অনেককে নিয়মিত কাজকর্ম বন্ধ রাখতে হচ্ছে। কেউ কেউ নির্ঘুম রাত কাটিয়ে ভোরে এসে ওএমএসের পন্য নিতে লাইনে দাঁড়াচ্ছেন।
খাদ্য গুদামের সূত্র জানা যায়, পৌরসভার ৯ টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় ১১শো ক্রেতার মাঝে চাল ও আটা বিক্রি করতে হয়। সপ্তাহে ৫ দিন চলে ওএমএসের কাযর্ক্রম। আগে শুধু নিম্ন আয়ের মানুষ খোলাবাজারের চাল-আটা কিনলেও এখন মধ্যবিত্তরাও এ তালিকায় যুক্ত হয়েছেন। তবে চাউল আটার বরাদ্দ আগের মতোই রয়েছে। তাই লাইনে দাঁড়ানো সবাইকে পন্য দেওয়া হচ্ছে। এ কারণে লাইনে আগে দাঁড়ানো নিয়ে প্রায় প্রতিদিনই হট্টগোল হচ্ছে। যা সামাল দেওয়া দিতে হিমশিম খেতে হয়।
খোলা বাজারে পন্য নিতে আসা আবুল কালাম বলেন,ভোর পাঁচটা থেকে সামনে দীর্ঘ লাইন। দু-ঘণ্টা অপেক্ষা করে ৪ কেজি চাল কিনেছি। তাতে ১০০ টাকা সাশ্রয় হয়েছে। হাওয়া বেগম নামের নারী বলেন, সকালে এসে লাইনে দাঁড়িয়ে আছি ছোট ছোট ছেলে মেয়েদের বাড়িতে রেখে আসছি সকালে খাবারও দিতে পারি নাই ।এখন বারোটা বাজে এখন কি যে ছেলে মেয়েদের রান্না করে ভাত দিতে পারব যদি ওয়ার্ডে ওয়ার্ডে চাল, আটা দিত আমাদের একটু সুবিধা হত। তুলি বেগম নামের আর ক্রেতা বলেন, আমাদের কষ্ট হলেও সঠিকভাবে খাদ্যগুতামে এসে চাউল নিতে পারছি কিন্তু আগে ওয়ার্ডে ওয়ার্ডে দিত কিন্তু আমরা পেতাম না লাইনে দাঁড়ানোর আগেই বলতো শেষ হয়ে গেছে। যদি আগের মতন এমন হয় তাহলে এখান থেকে কষ্ট হলেও নেওয়া ভালো।
২৪ঘণ্টা/আসো
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।