রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ২ হাজার কোটি টাকার বেশি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৪   ১১:৫২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশসহ আঞ্চলিক আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ১৮৯ কোটি টাকা প্রায় (ডলারের বিনিময় হার ১১০ টাকা ধরে)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ-পর্যায়ের এক পার্শ্ববৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত নতুন তহবিলের মধ্যে প্রায় সাত কোটি ডলার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পপুলেশন, রিফিউজি এবং মাইগ্রেশন (পিআরএম)। বাকি ১২ কোটি ৯০ লাখ ডলার আসবে ইউএসএআইডি থেকে, যার মধ্যে ৭ কোটি ৮০ লাখ ডলার ব্যয় করা হবে রোহিঙ্গাদের খাদ্য সরবরাহের জন্য। এই খাদ্য সহায়তা কর্মসূচি যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত খাদ্যসামগ্রী কিনে, তা পরিবহন ও বিতরণের মাধ্যমে বাস্তবায়িত হবে।

এই সহায়তা রোহিঙ্গাদের জীবনরক্ষা, নিরাপত্তা, আশ্রয় ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি, শিক্ষার সুযোগ এবং দক্ষতা প্রশিক্ষণ বাড়ানোর কাজেও এসব অর্থ ব্যয় করা হবে। এছাড়া, ভবিষ্যতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি হলে তাদের প্রস্তুত করার জন্যও এই সহায়তা গুরুত্বপূর্ণ হবে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০১৭ সালের আগস্ট মাস থেকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২১০ কোটি ডলার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্র সংকটকবলিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য দাতা দেশগুলোকেও একই ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।