রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আঘাত নিয়েই শ্যুটিং শুরু করলেন সালমান

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সম্প্রতি নাচতে গিয়ে বুকের পাঁজরে আঘাত পান সালমান খান। এর ফলে বন্ধও হয়ে যায় নায়কের নতুন ছবি ‘সিকান্দর’ এর শ্যুটিং। সাময়িক বিরতি নিয়ে অবশেষে সেটে ফিরলেন বলিউড ভাইজান। ভারতীয় গণমাধ্যমের খবর, পাঁজরে আঘাত নিয়েই গত সোমবার থেকে শ্যুটিং শুরু করেন সালমান খান। ছবিটির পরিচালনায় রয়েছে এআর মুরুগাদস। সালমানের এই চোটের খবর এই নির্মাতারা শুরুতে গোপন রেখেছিলেন। এরপর এক অনুষ্ঠানে যোগ দেন সালমান। সেখানে নিজের আসনে বসতেই বেগ পেতে হয় নায়ককে। তা দেখে অনেকে মনে করেন, নায়কের বয়স বেড়ে যাওয়ার কারণে বসতে অসুবিধা হয়েছে সালমানের। কিন্তু এর পেছনে ছিল বুকের পাঁজরে চোট।

গত জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দর’-এর শ্যুটিং। ৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করবেন সালমান। মুম্বাইয়ে সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা খরচ করেছেন ১৫ কোটি রুপি। এরপর টিম পাড়ি দেবে হায়দ্রাবাদে। সূত্রের খবর, চোট নিয়ে শ্যুটিং শুরু করলেও ফ্লোরে অভিনেতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ একটি দল। ‘সিকান্দর’ ছবিতে সালমান ছাড়াও রয়েছেন রাশ্মিকা মান্দানা, প্রতীক বব্বর এবং দক্ষিণী অভিনেতা সত্যরাজ। হায়দ্রাবাদে শ্যুটিংয়ের জন্য একটি প্রাসাদের সন্ধানে রয়েছেন নির্মাতারা। ছবির পরবর্তী শিডিউলের শ্যুটিং হবে আগামী নভেম্বর মাসে।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।