রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চাইতাম : প্রীতি জিনতা

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার গর্ভাবস্থার দিনগুলোর কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, কী কী ধরনের সমস্যায় পড়তে হয়েছে এবং কতটা কষ্ট সহ্য করতে হয়েছে।  প্রীতি ২০২১ সালে যমজ সন্তানের মা হন। তবে এর আগে তিনি আইভিএফ করিয়েছিলেন। যে বিষয় সম্পর্কে তিনি নিজের মতপ্রকাশ করেছেন। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৬ সালে আমেরিকার বাসিন্দা জিন গুডেনাফকে বিয়ে করেছিলেন। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রীতি জানান, অন্য সবার মতো তার জীবনেও অনেক কঠিন দিন এসেছিল। এমন দিন এসেছিল যখন তিনি দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চেয়েছিলেন।  এ অভিনেত্রী বলেন, ‘অন্য সবার মতো আমারও ভালো-খারাপ মিশিয়ে জীবনের বেশকিছু দিন কেটেছে। কখনও কখনও বাস্তব জীবনের কিছু সংগ্রাম, বিশেষ করে যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তটা কাটিয়ে ওঠা মুশকিল হয়ে গিয়েছিল। আইভিএফ-এর সেই দিনগুলো ভুলতে পারবো না।’

প্রীতির ভাষ্য, ‘সবসময় হাসিমুখে থাকা এবং সুন্দর থাকা খুবই কঠিন কাজ। মাঝেমধ্যে আমি শুধু দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চাইতাম বা কারও সঙ্গে কথা বলতেও চাইতাম না। সমস্ত অভিনেতাদের জন্যও একটি ভারসাম্যপূর্ণ কাজ এটি।’

উল্লেখ্য, প্রীতি ২০১৪ সাল থেকে অভিনয় থেকে দূরে ছিলেন। দীর্ঘদিন পর ২০১৮ সালে তাকে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমাঢ দেখা গিয়েছিল। এরপর  তিনি নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেন।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।