রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির অনুকরণ করলেন শান্ত

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৪   ০৮:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০২২ সালে কাতারে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। এতে ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ হয় আর্জেন্টাইন এই কিংবদন্তির। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই রাতে বিশ্বকাপের ট্রফি কোলে নিয়েই ঘুমান মেসি। ট্রফি নিয়ে ঘুমন্ত মেসির সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ট্রফির সঙ্গে মেসির কতটা আবেগ জড়িত, সেই ব্যাখ্যা-বিশ্লেষণে কয়েকদিন মজেছিল ফুটবলপ্রেমীরা। এবার মেসির অনুকরণ করলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের ট্রফি নিয়ে ঘুমান শান্ত। আজ সকালে সেই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন বাংলাদেশ অধিনায়ক। ছবির ক্যাপশনে শান্ত লেখেন, ‘শুভ সকাল।’

শান্তর এই ছবিতে দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। অনেকে শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ মেসির অনুকরণ না করে সৃজনশীল কিছু করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের এই অধিনায়ককে।

২৪ঘণ্টা/আসো


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।