রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান-এর নতুন সিইও ও এমডি সাফিকুর রহমান

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৪   ০৮:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাফিকুর ১৯৮৬ সালে বিমান-এ একজন ট্রেইনি বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সাবেক পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. সাফিকুর রহমান সংস্থাটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে বিমানের নতুন পরিচালনা পর্ষদ গতকাল বুধবার সাফিকুরকে এ পদে নিয়োগ দেয়।

সাফিকুর ১৯৮৬ সালে বিমান-এ একজন ট্রেইনি বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে তিনি সংস্থার প্রশাসন ও মানবসম্পদ পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্টের পরিচালক এবং বিপণন ও বিক্রয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুল্ক, বাজার গবেষণা, রিজার্ভেশন, কার্গোসহ এয়ারলাইনটির অন্যান্য বিভাগেও কাজ করেছেন।

এছাড়া তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ কর্মজীবনের পর ২০১৭ সালে অবসর গ্রহণ করেন।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।