রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৪   ০৮:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের ছিটমহল গাজার বিভিন্ন অংশে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছেন ভূখ-টির স্বাস্থ্য কর্মকর্তারা। তবে তৃতীয় দিনের মতো হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াইয়ে কিছুক্ষণ বিরতি দেওয়া হলে গাজার শিশুদের পোলিও টিকা দেওয়ার সুযোগ পান চিকিৎসা কর্মীরা। ফিলিস্তিনের দমকল বাহিনী জানিয়েছে, এদিন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রাফার চার নারী রয়েছেন। গাজা সিটির একটি হাসপাতালের কাছে নিহত হয়েছেন আরও ৮ জন। চিকিৎসা কর্মীরা জানান, একইদিন পরে গাজা সিটির ওমর আল-মোখতার সড়কের একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হন। শহরটির উত্তরাংশের শেখ রাদওয়ান এলাকার একটি কলেজের কাছেও বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সাবেক নামা কলেজের এক অংশে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলাটি চালানো হয়, সেখান থেকে হামাসের যোদ্ধারা তৎপরতা চালাচ্ছিল। অন্য সবাই গাজার বিভিন্ন অংশে পৃথক বিমান হামলায় নিহত হয়েছেন বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালের কাছে একটি কমান্ড সেন্টারে হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারসহ আট ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। হামাসের নিহত এই কমান্ডার ৭ অক্টোরর ইসরায়েলের চালানো হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করেছে তারা। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, গাজা সীমান্তে নিকটবর্তী ইসরায়েলের নেতিভ হাআসারা আবাসিক এলাকায় হামাসের সন্ত্রাসীরা বেসামরিকদের নির্বিচার হত্যা করেছিল আর তার নেতৃত্ব দিয়েছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতা আহমেদ ফোজি নাজের মুহম্মদ ওয়াদিয়া। রয়টার্স বলছে, ইসরায়েলি বাহিনীর এই বিবৃতি নিয়ে হামাস কোনো প্রতিক্রিয়া জানায়নি।

হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো জানিয়েছে, তারা গাজা সিটির জেইতুন এলাকায় এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ও খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজায় পোলিও টিকা দেওয়ার ক্ষেত্রে মঙ্গলবার লক্ষ্যের চেয়েও এগিয়ে ছিল তারা। এ গণকমর্সূচীর তৃতীয় দিনে ১০ বছরের কম বয়সী এক চতুর্থাংশ শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। গত মাসে গাজায় এক শিশুর দেহে পোলিওর উপস্থিতি ধরা পড়ার পর তড়িঘড়ি করে এ টিকাদান কর্মসূচীর পদক্ষেপ নেওয়া হয়। এই টিকাদান কমর্সূচী সফল করতে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধারা প্রতিদিন ৮ ঘণ্টা করে লড়াইয়ে বিরতি দিতে সম্মত হয়েছে।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।