রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় বিষয় নিয়েই আলোচনা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসন্ন ঢাকা সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। তারা অল্প সময়ের জন্য আসছেন, তবে সবগুলো বিষয় নিয়েই আমরা আলোচনা করবো। আমরা চেষ্টা করবো, তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, সেটাকে এগিয়ে নেয়ার।

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এটা এই মুহূর্তে বলতে পারবো না। আসলে আমি এটা জানিনা, আমরা এটা নিয়ে কি করতে যাচ্ছি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়তে ঢাকায় আসছেন তিনি। প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাওয়া ৫৭ শ্রমিকের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রবাসীদের অনেক সমস্যা আমরা ঢাকা থেকেই তৈরি করে দেই। আমরা চাইবো, ঢাকা থেকেই যেন কম সমস্যা নিয়ে যেতে পারে। ওখানে গিয়ে যেন, ভালো সার্ভিস ডেলিভারি পেতে পারেন।

২৪ঘণ্টা/আসো

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।