রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কান্নাভেজা চোখে অবসরের ঘোষণা সুয়ারেজের

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অবশেষে অবসরের ঘোষণা দিয়ে দিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়া ৩৭ বছর বয়সী এই তারকা আগামী শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে যাচ্ছেন।  গত সোমবার এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানান সুয়ারেজ। তিনি বলেন, হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি। তিনি আরও বলেন, সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত¡না দেয় যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব। গত জুলাইয়ে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে গোল করেছিলেন সুয়ারেজ। তিনি বলেন, চেয়েছিলাম আমার সন্তানরা দেখুক আমি দেশের জার্সিতে বড় কিছু করেছি। শেষ গোলটা ওদের কাছে খুব আনন্দের ছিল। আমরা ট্রফি জিততে পারিনি। কিন্তু আমার সন্তানেরা খুশি হয়েছিল আমার গোলে। ঘরের মাঠে খেলে অবসর নিতে চেয়েছিলেন সুয়ারেজ। সে কারণেই প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি বেছে নিয়েছেন।

২০০৭ সালে উরুগুয়ের জাতীয় দলে তার অভিষেক হয়েছিল। ২০১৪ বিশ্বকাপে ইতালির গিওর্গিও চিয়েলিনিকে কামড় দিয়ে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ যা তার ক্যারিয়ারের একটি কালো অধ্যায়। ২০১১ কোপা আমেরিকা জয়ী উরুগুয়ে দলের সদস্য ছিলেন ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। নয়টি বড় টুর্নামেন্টে তিনি দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন।

সুয়ারেজ বলেছেন কোপা আমেরিকায় উরুগুয়েকে শিরোপা জয়ে উদ্বুদ্ধ করা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল মুহূর্ত। এ সম্পর্কে তিনি বলেন, কোপা আমেরিকার শিরোপার সাথে আমি অন্য কোনো কিছু মেলাতে চাই না। সেটা আমার ক্যারিয়ারের সেরা সময় ছিল। এর সাথে অন্য কোন কিছুরই তুলনা হয়না।অভিষেকের পর থেকে উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৪২টি ম্যাচ। জাতীয় দলের জার্সিতে সর্বাধিক ৬৯টি গোলের রেকর্ডও তার নামের পাশে। ক্লাব ফুটবলে বর্তমানে বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। এর আগে বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন তারা। 

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।