রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের সপ্তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০ অক্টোবর

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই অক্টোবরে সাফের আরও একটি আসরে সেই শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবেন সাবিনা খাতুন, সানজিদা আক্তাররা। যে নেপাল থেকে দুই বছর আগে সাফ জিতে এসেছিলেন, শিরোপা ধরে রাখার লড়াইটাও সেই নেপালেই।

আগামী ২০ অক্টোবর থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হবে মেয়েদের সপ্তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। জুন মাসেই গ্রুপিং চূড়ান্ত করেছিল সাফ। বাংলাদেশ পড়েছে ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’তে। গ্রুপ ‘বি’তে আছে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।

টুর্নামেন্ট শুরুর দিনই (২০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। খেলাটি হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ২৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে একই মাঠে, একই সময়ে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে। ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ৩০ অক্টোবর।

২০২২ সালে সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল গোলাম রব্বানীর দল। কাঠমান্ডু থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে দেওয়া হয় বিপুল সংবর্ধনা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। পুরো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ বাংলাদেশের নারী ফুটবলারদের অভিনন্দিত করেছিলেন।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।