রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে কারাগার থেকে পালানোর সময় নিহত ১২৯

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৮:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) কারাগার থেকে পালানোর চেষ্টার সময় ১২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন গুলিবিদ্ধ হয়ে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। কারাগারের হাসপাতালসহ প্রশাসনিক ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগার থেকে পালানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন বলে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) কর্তৃপক্ষ জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকু বলেছেন, হাসপাতালসহ কারগারের প্রশাসনিক ভবনগুলোতে আগুন লেগে যাওয়ার ঘটনার মধ্যে বন্দিরা সোমবার সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তিনি বলেছেন, এই ঘটনায় অস্থায়ী পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ১২৯ জন মারা গেছে বলে জানা গেছে। যার মধ্যে সতর্কতামূলক হুঁশিয়ারির পর ২৪ জন বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায় ৫৯ জন আহত হয়েছেন। তিনি বলেন, এই ঘটনায় উল্লেখযোগ্য বস্তুগত ক্ষতি হয়েছে। ঘটনার পর তিনি প্রতিরক্ষা এবং নিরাপত্তা পরিষেবাগুলোর সাথে বৈঠক করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

আল জাজিরা বলছে, মাকালা কারাগারটি আফ্রিকার এই দেশটির বৃহত্তম কারাগার এবং ১৫০০ বন্দি রাখার জন্য এটি নির্মিত হয়েছিল। তবে সরকারি পরিসংখ্যান অনুসারে, বর্তমানে এই কারাগারে ১৪ হাজার থেকে ১৫ হাজার বন্দি রয়েছে। সব বন্দিদের অধিকাংশই বিচারের অপেক্ষায় আছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডিআরসির সাম্প্রতিকতম প্রতিবেদনে বলা হয়েছে। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে বন্দিদের মুক্তি দিয়ে কর্তৃপক্ষ কারাগারগুলোতে ভিড় কমানোর চেষ্টা করছে বলে জানা গেছে। তবে সরকারি সফরে চীনে থাকায় কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির কাছ থেকে সোমবারের ঘটনায় কোনও প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।