রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে পাকা তাল  দিয়ে তৈরি নান্দনিক পিঠা

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৮:৪৪ পিএম
webnews24

রুবেল সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার ছোট-বড় বিভিন্ন হাটবাজারে পাকা তাল বিক্রি জমে উঠেছে। ইতিমধ্যে গ্রামগঞ্জে পিঠা তৈরির ধুম পড়েছে। পরিবারের ছোট ছোট সদস্যদের বায়নাতে পিঠা তৈরিতে ব্যস্ত পরিবারের সদস্যরা। সমেশপুর হাটে পাকা তাল কিন্তু আসার গৃহিণী  আরিফা সুলতানা জানান, পাকা তাল থেকে সুস্বাদু রস অতি যতেœ সংগ্রহ করা হয়। দুই হাতে শক্তি দিয়ে চেপে তালের রস বের করতে হয়। পরে এই রস ভালো করে আঁশমুক্ত করতে হয়। সংগৃহীত রসের সঙ্গে নারিকেল, চিনি বা গুড় এবং চালের গুঁড়ো বা ময়দা মিশিয়ে সুস্বাদু পিঠা তৈরি করা যায়। গরম তেলে ভেজে তালবড়া তৈরি করা যায়। সুজি, নারিকেল, চিনি বা গুড় মিশিয়ে খির তৈরি করা যায়। একইভাবে মালপোয়া ও পাটিসাপটাসহ অন্যান্য পিঠা তৈরি করা হয় তালের রস থেকে। চর রায়পুর গ্রামের স্কুল শিক্ষিকা ফারজানা হক জানান, গ্রামের ঐতিহ্যবাহী পিঠা ‘তালের পিঠা’। এই পিঠা তৈরিতে অনেক কষ্ট হয়। 
বেলকুচি সমেশপুর হাটের তাল বিক্রেতা সাইদুল বলেন, গ্রাম থেকে পাকা তাল সংগ্রহ করে হাটবাজারে বিক্রি করি। আকারভেদে প্রতিটি তাল ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি থাকি।
লবি রহমান কুকিং ফাউন্ডেশন। সিরাজগঞ্জ এর প্রেসিডেন্ট মোছা .জান্নাতুন্নাহার বলেন, এখন চলছে ভাদ্র মাস। তাল পাকার সময়। বাজারে দেখা যাচ্ছে নানা আকারের তাল কেনা বেচার দৃশ্য। তালের রস সব সময় সনাতন পদ্ধতিতে সংগ্রহ করা হয়। পাকা তালের খোসা ছাড়িয়ে আঁটি গুলো কে ১ কাপ পানিতে ডুবিয়ে হাত দিয়ে মথে তালের রস বা কাথ বের করে এগুলো কে ছাঁকনী দিয়ে ছেঁকে চিনি অথবা গুড়  ,কোড়ানো নারকেল, দুধ  ও চালের গুড়া ইত্যাদি মিশিয়ে নানা রকম পিঠা গ্রামে গঞ্জে এমন কি শহরাঞ্চলেও তৈরী করা হয়।একটি মাঝারী আকারের তাল দিয়ে ১ থেকে দের কেজি পরিমান রস পাওয়া যায়। তাল দিয়ে বানানো পিঠা গুলির মধ্যে, বিবি খানা পিঠা, চাপটি পিঠা, তালের বড়া , খিলি পিঠা তালের মলপোয়া ইত্যাদী বানানো হয়। তালের রসের পায়েস ও ফিরনী ও খুব প্রচলিত। এছাড়াও তালের গুড় ও উত্তর বঙ্গে খুব জনপ্রিয়। তিনি তাল দিয়ে সিরাজগঞ্জের বিখ্যাত পিঠার উপকরন ও প্রনালী দিয়েছে সেটি হলো। ২০ থেকে ২৫টি পরিস্কার কাঁঠাল পাতা ,২৫০ গ্রাম তালের কাথ্ব ,২০০গ্রাম চিনি/ গুড় , ৪ টেবিল চামচ গুড়া দুধ, চুলায় জ্বাল করে ঠান্ডা করে ,এর মধ্যে ৪ কাপ চালের গুড়া ও ১চিমটি লবন দিয়ে ডো তৈরী করতে হবে। এর পর পরিস্কার করে নেয়া কাঁঠালের পাতা গুলো মুছে এর উপর ডো দিয়ে পাতার শেপে পিঠা বানিয়ে আরেক টি পাতা দিয়ে ঢেকে তাওয়া বা প্যানে বসিয়ে মাঝারী আঁচে পিঠার ২ পাশে চুলায় সেঁকে এই পিঠা গুলি বানাতে হয়। কলার পাতার বিকল্প হিসেবে কাঁঠাল পাতায় বানানো তালের এই পিঠা গুলী তেল ছাড়া বানানো হয় বলে এটি যথেস্ট স্বাস্থ্যকর। হাল্কা মিস্টি স্বাদের এই পিঠা গুলি দেখতে পাতার মত হয় বলে পরিবেশনেও বেশ নান্দনীকতা ফুটে ওঠে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।