রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সাথে হওয়া সমঝোতা পুনর্বিবেচনা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা 

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:৩৯ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা স্মারকগুলো (এমওইউ) পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।  পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে করা বাংলাদেশের সাম্প্রতিক এমওইউগুলো পুনর্বিবেচনা করবে অন্তর্র্বতীকালীন সরকার। গত জুনে দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এরপরই দেশ ছাড়েন সাবেক এ প্রধানমন্ত্রী। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ অভিযোগে দেশের বিভিন্ন এলাকায় মামলাও হয়েছে। 
এরই মধ্যে অন্তর্র্বতী সরকার ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। শেখ হাসিনার লাল পাসপোর্টও বাতিল হয়েছে। 
বর্তমানে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানেনা বাংলাদেশ।  শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আদালত চাইলে ভারতে অবস্থারত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ফেরত দেয়ার বিষয়টি নির্ভর করছে দিল্লির ওপর।  সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমেরিকার নিউইয়র্ক সফরে যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।