রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওটিটিতে আসছে তুফান

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:৩৪ পিএম
webnews24

প্রভাত বিনোদন : গত কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত রায়হান রাফির তুফান। শুরু থেকেই ছবিটি নিয়ে হাউজফুল ছিল দেশের প্রেক্ষাগৃহ। এরপর মাত্র ১৫ দিনেই আয় তুলে নেয় ছবিটি। শুধু বাংলাদেশেই নয়, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াতেও সাড়া ফেলেছে। বলা যায়, দেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে তুফান।
কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল ও বন্যা পরিস্থিতির কারণে থেমে যায় দুষ্ট কোকিলের বাজনা। বিনোদন অঙ্গন নিয়ে মানুষের আগ্রহ হারিয়ে যায়, একযোগে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ। প্রায় দেড় মাস পর আবার সচল হয় প্রেক্ষাগৃহ। এরপর গত শুক্রবার থেকে ফের প্রেক্ষাগৃহে আসে তুফান।
এরই মধ্যে নতুন খবর নিয়ে এলেন নির্মাতা রায়হান রাফি। ওটিটিতে আসছে তুফান! সামাজিক মাধ্যমে নির্মাতা জানালেন, 'বছরের বহুল প্রত্যাশিত সিনেমা তুফান ওটিটিতে আসতে চলেছে। খুব দ্রুতই দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম চরকি ও হইচই তে। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন।
উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।
যৌথ প্রযোজনার তুফান-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।