রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ দিন পর অনুশীলনে ফিরেছেন  মেসি : দু’সপ্তাহ পর খেলায় ফিরবেন

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:৩২ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে লিওনেল মেসি। আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও রাখেনি সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে। তবে কিছুটা আশার আলোও যে আসেনি, এমন না। ৪৫ দিন পরে অনুশীলনে ফিরেছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে এলএমটেনকে। 
মেসিকে দেখতে ভিড়ও জমেছিল মায়ামির শেষ ম্যাচে। কিন্তু অনুশীলনে ফিরলেও এখনই মাঠে নামতে পারছেন না আর্জেন্টিনার ফুটবলার। বরং আরও কিছুটা সময় তাকে অপেক্ষা করতেই হচ্ছে ম্যাচে ফেরার জন্য। ক্লাব ইন্টার মায়ামির ভাষ্য, মেসিকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি তারা নিতে চাইছেন না।  মেসির বর্তমান ক্লাব জানিয়েছে, যতটা সময় দরকার তার পুরোটাই দেয়া হবে মেসিকে। আর ধারণা করা হচ্ছে, অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন মহাতারকাকে। তার পরেই খেলায় ফিরতে পারবেন তিনি।
মেসির চোট নিয়ে ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘ছয় সপ্তাহ ধরে এই চোট নিয়ে সে ভুগছে। তার পুরোপুরি সেরে ওঠা জরুরি। তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্ত হয়ে সবদিক বিবেচনা করতে হবে। সে কয়েক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে, প্রাথমিকভাবে সে চিকিৎসক ও শারীরিক প্রশিক্ষকের সঙ্গে কাজ করেছে। এরপর সে আংশিকভাবে দলের সঙ্গে অনুশীলন করেছে। আমরা এখনো তার উন্নতি পর্যবেক্ষণ করছি।’
১৫ জুলাই কোপার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে চোট পান মেসি। সেই অবস্থাতেই দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু ৬৪ মিনিটের মাথায় দ্বিতীয় বার ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পরে আর খেলতে পারেননি। উঠে যেতে হয় তাঁকে। বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। যদিও লাউতারো মার্তিনেজের গোলে ঠিকই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা নিশ্চিত করে। 
সেপ্টেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বে দু’টি খেলা রয়েছে আর্জেন্টিনার। সেখানে খেলতে পারবেন না মেসি। তাঁকে বাদ দিয়েই দল তৈরি করেছেন লিয়োনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, সুস্থ হয়েই একেবারে দলে ফিরবেন মেসি। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মেসি এখন পর্যন্ত চোটে পড়েছেন ছয়বার। তবে এবারের মতো লম্বা সময়ের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হয়নি। লিগামেন্টের চোটে সব মিলিয়ে মেসি মাঠের বাইরে আছেন ৪৬ দিন। 


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।