রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকা হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তানিয়া বৃষ্টির

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৯:১৩ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয় নৈপুন্যতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে সমান তালে কাজ করে চলেছেন। চ্যানেল আই এর টিভি পোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন তিনি। এ অভিনেত্রীর ইচ্ছে ছিল বড় পর্দায় নায়িকা হবেন। ইচ্ছে পূরণ করতে সিনেমার দিকে ঝুঁকেছিলেন, কিন্তু সেই আশা সেভাবে পূরণ হয়নি। ইচ্ছে পূরণ না হওয়ার পেছনে রয়েছে এক অস্বস্তিকর ঘটনা। ঘাসফুল সিনেমায় অভিনয় করেন বৃষ্টি। চেয়েছিলেন সিনেমায় অভিনয় চালিয়ে যাবেন। কিন্তু সেটা আর হয়নি। 
সিনেমায় কাজ না করার কারণ জানিয়ে এ তানিয়া বৃষ্টি বলেন, নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। সে কারণেই আর সিনেমায় কাজ করা হয়নি। হয়তো একদিন হবে।
উল্লেখ্য, নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলত অভিনয় শুরু করেন তানিয়া বৃষ্টি। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ -এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে নিজেকে শোবিজে জায়গা করে নিয়েছেন।
ভারতের পুণে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল, সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল ও সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল-এ তার অভিনিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভিনেতা’ প্রদর্শিত হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।