রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যা থাকছে জুরাসিক ওয়ার্ল্ড’র সপ্তম কিস্তিতে

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৯:১১ পিএম
webnews24

প্রভাত  বিনোদন : বিশ্বে দর্শকদের হলিউডের যে সিনেমাগুলো দৃষ্টি কেড়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এর ফ্র্যাঞ্চাইজি। ১৯৯৩ সালে জুরাসিক পার্ক মুক্তির পর ৩১ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিজের ৬টি সিনেমা। সপ্তম সিনেমাটিও প্রায় প্রস্তুত। সম্প্রতি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ-এর প্রথম ঝলক প্রকাশ্যে এনেছে ইউনিভার্সাল পিকচার্স। জানা গেছে, ছবিটির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন, মাহেরশালা আলী, এবং জোনাথন বেইলি। গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত এবং ১৯৯৩ সালের মূল জুরাসিক পার্কের লেখক ডেভিড কোপ-এর লেখা চিত্রনাট্য নিয়ে তৈরি এটি। 
জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায়। অফিসিয়াল সিনোপসিস অনুসারে, রিবার্থের সময় পৃথিবীর ইকোলজি ডায়নোসরের জন্য ব্যাপকভাবে বাসযোগ্যতা হারিয়ে ফেলে। বেঁচে থাকা ডায়নোসরগুলো বিচ্ছিন্ন পরিবেশে বসবাস শুরু করে, যেগুলি তাদের মূল বাসস্থান থেকে ভিন্ন। এই ট্রপিক্যাল বায়োসফিয়ারের তিনটি সবচেয়ে বড় প্রজাতির ডায়নোসরের জিনের মধ্যে একটি ওষুধের সন্ধান পাওয়া যায়, যা মানবজাতির জন্য অলৌকিক জীবন রক্ষাকারী উপাদান হবে। জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমার চরিত্রগুলোর সম্পর্কে একটি ধারণা দিয়েছে ইউনিভার্সাল স্টুডিও। জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে। জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি থাকবেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। তাদের সঙ্গে থাকবে আরও কিছু চরিত্র। 
গল্পের শেষ দিকে সবাই একটি দ্বীপে আটকা পড়ে এবং এমন এক ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয়, যা এত দিন সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ২০২৫ সালের জুলাইয়ে থিয়েটারে মুক্তি পাবে বলে জানিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন স্টিভেন স্পিলবার্গ, ডেনিস এল. স্টুয়ার্ট এবং জিম স্পেনসার। মূল প্রযোজক হিসেবে থাকবেন ফ্র্যাঙ্ক মার্শাল ও প্যাট্রিক ক্রাউলি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।