রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ২ প্রদেশে এক দিনে ১৭ সন্ত্রাসী নিহত

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৮:৫৮ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : সেনাবাহিনীর চলমা অভিযানে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একদিনে নিহত হয়েছে ১৭ জন সন্ত্রাসী। গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ আগস্ট থেকে ২৯ আগস্ট খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকা এবং বেলুচিস্তানের কেচ, পাঞ্জগুর এবং ঝোব জেলায় অভিযান চালিয়েছে সেনা বাহিনী। সেই অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১২ জন এবং বেলুচিস্তানে ৫ জন নিহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়ায় যে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে, তারা সবাই ফিতনা আল খারিজি নামের একটি গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালেবান ই পাকিস্তানের (টিটিপি) একটি শাখা।
বস্তুত, টিটিপিকে দমন করতে গত ২০ আগস্ট থেকে খাইবার পাখতুনখোয়ায় অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআরের বিবৃতি অনুসারে, ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত অভিযানে নিহত হয়েছেন মোট ৩৭ জন সন্ত্রাসী এবং গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন।

এদিকে, গত ২৬ আগস্ট বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা একটি যাত্রীবাহী বাসে হামলার চালিয়ে ২৩ জনকে হত্যার পর ২৯ আগস্ট থেকে বেলুচিস্তানের কেচ, পাঞ্জগুর এবং ঝোবÍ তিন জেলায় অভিযান শুরু করে সেনাবাহিনী। চলমান সেই অভিযানে গত ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট ৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। ২০২১ সালে তালেবানগোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার উল্লম্ফণ ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনীর থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুসারে, গত বছর বেলুচিস্তানে মোট ১৭১টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫১ জন বেসামরিক এবং ১১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।