রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত ৪০ হাজার ফিলিস্তিনিকে হত্যা

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৮:৫৪ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় অন্তত আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষার বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে যে, জাবালিয়া এবং খান ইউনিসসহ গাজার বিভিন্ন স্থানে হামলা চলছে। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনী জেনিন শহর অবরোধ করে রেখেছে, ফলে ফিলিস্তিনিরা খাবার, পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে পশ্চিমতীরে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন প্রতিবন্ধী এবং কয়েকজন শিশু রয়েছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে আকস্মিক হামলা চালানোর পর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। সেই থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় কমপক্ষে ৪০,৬০২ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ৯৩,৮৫৫ জন আহত হয়েছে।
এদিকে, গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য মানবিক বিরতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন বলেছেন, গাজা উপত্যকার প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি আগামী রোববার থেকে শুরু হবে।
গাজার মধ্য, দক্ষিণ, এবং উত্তর অংশে তিন ধাপে এই টিকাদান কর্মসূচি চলবে। প্রতি ধাপে টানা তিন দিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লড়াই বন্ধ থাকবে। সম্প্রতি গাজায় ২৫ বছর পর ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে, যা শিশুটির শরীরের একাংশকে প্যারালাইজড করে দিয়েছে বলে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন।
জাতিসংঘ কর্মীদের সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। এর জন্য দুই হাজারেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য গাজার অন্তত ৯০ শতাংশ শিশুকে পোলিও টিকা দেওয়া, যা ভাইরাসটি প্রতিরোধে অত্যন্ত জরুরি।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।