রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোপায় মারামারি : শাস্তি পেলো উরুগুয়ের ১১ খেলোয়াড়

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৪   ০৮:২৮ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল উরুগুয়ে। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের রোষানলে পড়েছিলেন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যরা।
তাদের রক্ষা করতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ে ফরোয়ার্ড দারউইন নুনিয়েজসহ দলটির আরও কয়েক খেলোয়াড়। এ ঘটনায় নুনিয়েজকে ৫ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। অন্য চার খেলোয়াড়কেও নিষিদ্ধ করা হয়েছে। তদন্তের পর সব মিলিয়ে উরুগুয়ের ১১ খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কনমেবল। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন নুনিয়েজ। শাস্তি পাওয়া অন্যদের তুলনায় তাঁকেই সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। অন্যদের সর্বোচ্চ চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
টটেনহামে খেলা উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর নিষিদ্ধ হয়েছেন ৪ ম্যাচ। ৩ ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন উরুগুয়ের তিন ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা, রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া হিমিনেজ। নুনিয়েজকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ হওয়া বাকি চারজনকে জরিমানা করা হয়েছে ৫ থেকে ১৬ হাজার ডলারের মধ্যে। শুধু জরিমানা করা হয়েছে অন্য ছয় খেলোয়াড়কে।
শাস্তি দেওয়া হয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও। তাদের ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এই অর্থ প্রাইজমানি ও রাজস্ব থেকে কেটে নেওয়া হবে। উরুগুয়ে ডিফেন্ডার হিমিনেজ এ নিয়ে বলেছেন, গ্যালারির ওই অংশে বসে খেলা দেখা পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থেই তাঁরা সেখানে গিয়েছিলেন।
কনমেবলের এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। তবে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বিবৃতিতে জানায়নি, এই শাস্তি কবে থেকে কার্যকর হবে। কনমেবল আয়োজিত ম্যাচ এই শাস্তির আওতাভুক্ত থাকবে। ফ্লোরিডায় আগামী রোববার প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে উরুগুয়ে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ৬ সেপ্টেম্বর প্যারাগুয়ে এবং ১০ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে উরুগুয়ে। উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া কোপার ফাইনালে উঠলেও শিরোপা নিষ্পত্তির ম্যাচে হেরেছিল আর্জেন্টিনার কাছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।