প্রভাত সংবাদদাতা, ভোলা : অবশেষে ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। জাল, নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা, মেতেছেন ইলিশ ধরার উৎসবে। এদিকে ইলিশ ধরা পড়ায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা।
সরেজমিনে দেখা গেছে, ইলিশ শিকারের পর মাছ ভর্তি ঝুড়ি নিয়ে ঘাটে ফিরছে জেলেরা। এর ফলে ব্যস্ততা বেড়েছে জেলেদের। দেরিতে হলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ধরা পড়ছে ইলিশ। এতে হাসি ফুটেছে জেলেদের। জেলে কাসেম, জহিদ ও ইকবাল বলেন, ভরা মৌসুমে তেমন মাছ উঠেনি তবে গত এক সপ্তাহ ধরে নদীতে মাছ ধরা পরছে। এখন যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তা অব্যাহত থাকলে বিগত দিনের ক্ষতি পুশিয়ে উঠা যাবে।
এদিকে উপকূলীয় ঘাট থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে ভোলার ইলিশ যায় রাজধানীর বিভিন্ন পাইকারি আড়তে। তবে নদীতে মাছের প্রাপ্যতা এমন থাকলে দাম কিছুটা কমার কথাও জানান কেউ কেউ।
জেলে আব্বাস ও ছিদ্দিক বলেন, মাছের দাম এখনও কমেনি। যেহেতু এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যাচ্ছে। দাম কমার সম্ভাবনা আছে। জানা গেছে, ইলিশের চাহিদা ও দরদাম নিয়ে সন্তুষ্ট মৎস্যজীবীরা। প্রতিদিন জেলার বিভিন্ন ঘাটে কমপক্ষে ১০ কোটি টাকার ইলিশ কেনা-বেচা হচ্ছে বলে জানান আড়ৎদাররা।
ইলিশা ঘাটের আড়তদার সাহাবুদ্দিন জানান, আমাদের এ ঘাটে আগে ২/৩ লাখ টাকার মাছের কেনাবেচা হতো, এখন তা বেড়ে দাড়িয়েছে ১০/১৫ লাখ টাকায়। জেলার সব ঘাট মিলে প্রতিদিন কমপক্ষে ১০ কোটি টাকার ইলিশ বিক্রি হচ্ছে। এখন সবাই ব্যস্ত মাছ ধরা ও কেনাবেচা নিয়ে। এ অবস্থা থাকলে দাম কিছুটা কমে যাবে।
ইলিশের উৎপাদন বাড়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। তিনি বলেন, এ বছরের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ৮৩ হাজার টন। ইলিশ ধরা পড়ায় এবার লক্ষ্যপূরণ হতে পারে।
এদিকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এটা অব্যাহত থাকলে জেলার দুই লক্ষাধিক জেলের আর্থিক সংকট কাটবে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।