রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের স্কুলে ফেরাতে শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৪   ০৭:৪১ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষককে আবার স্কুলে ফিরিয়ে আনতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে এই আন্দোলন করে।  এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী তানভীর বলেন, গত ২৪ আগস্ট যে ঘটনাটি ঘটেছে সেটা কয়েকজন রাজনৈতিক নেতা ঘটিয়েছে। এটার সঙ্গে ছাত্ররা জড়িত নয়। স্যারদের লাঞ্ছিত করতে আমরা কখনো চাইনি, আমরা চেয়েছিলাম আমাদের স্কুলে যেন উন্নয়ন হয়। কিন্তু বাইরের কিছু রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে ব্যবহার করে স্যারদেরকে লাঞ্ছিত করাতে বাধ্য করেছে। যেটা আমরা কখনোই চাইনি। 
নিপা নামে এক শিক্ষার্থী বলেন, আমরা স্যারদের বিরুদ্ধে আন্দোলন করতে চাইনি। রাজনৈতিক কিছু ব্যক্তি আমাদের স্কুলে এসে ক্লাসরুম থেকে জোর করে টেনে হেঁচড়ে বের করে। পরে আমাদেরকে বাধ্য করে স্যারদের বিরুদ্ধে স্লোগান দিতে। স্যারদের গাড়ি যারা পুড়িয়েছে তারা স্কুলের কেউ না তারা মূলত রাজনৈতিক কিছু নেতারা। আমরা আমাদের স্যারদের আবার ফিরে পেতে চাই। 
এ সময় প্রায়ই কয়েক শত শিক্ষার্থী স্কুল মাঠে তাদের ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে। পরে তারা ইংরেজি সহকারী শিক্ষক ইয়াসিন মিয়ার বাড়িতে অবস্থান করে। তারা দাবি করে যতক্ষণ না পর্যন্ত স্যাররা আমাদের স্কুলে যোগদান করবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।  নাম না প্রকাশে একজন শিক্ষক বলেন, আমাদের শিক্ষার্থীদের জোর করে রাজনীতি কিছু নেতারা ব্যবহার করেছে। আমাদের ছাত্রছাত্রীরা কখনোই আমাদের লাঞ্ছিত করতে চায় নাই। কিছু রাজনৈতিক নেতা মূলত তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজ করেছে। 
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয় কিছু রাজনৈতিক ব্যক্তি স্কুলে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন তাদের পদত্যাগের দাবিতে। এ সময় শিক্ষকদের দুটি গাড়িতে আগুন জ্বালিয়ে তারা উল্লাস করতে থাকে। পরবর্তী সময়ে পুলিশসহ সেনাবাহিনী একটি দল এসে শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যায়। এ সময় শিক্ষকদের পদত্যাগ পত্র স্বাক্ষর করার পরেই তাদেরকে রুম থেকে বের করে দেওয়া হয়। এ সময় কিছু রাজনৈতিক নেতারা শিক্ষকদের হত্যার হুমকি দেয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।